মূল বিষয়ে যান
ইসলামিক কিন্ডার গার্টেন ও হিফজ মাদ্রাসা

ইসলামী শিক্ষায়
আলোকিত প্রজন্ম

হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত একটি আধুনিক, শিশুবান্ধব ও শতভাগ প্রহারমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনার সন্তান একজন ভালো মানুষ ও খাঁটি মুসলিম হিসেবে গড়ে ওঠবে।

১২:১
শিক্ষক-শিক্ষার্থী
৬
দিন / সপ্তাহ
০
শারীরিক শাস্তি
একাডেমীর পরিবেশ যেমন
1 / 6
৫

শিক্ষা বিভাগ

১২:১

শিক্ষক–শিক্ষার্থী অনুপাত

১০০%

প্রহারমুক্ত পরিবেশ

৭০

বয়স্ক তালিবুল ইলম

১০০

বালক

৫০

বালিকা

২২০

মোট শিক্ষার্থী

২০

শিক্ষক স্টাফ

  • শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
  • সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নিরাপত্তা
  • জামাতে নামাযের ব্যবস্থা
  • ইনডোর ও আউটডোর খেলা
  • উন্মুক্ত পাঠাগার ও লাইব্রেরী
  • নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি
  • হাজিরা, মেধা ও আখলাকী পুরস্কার
  • মাসিক দ্বীনী মজলিস
  • অভিভাবক সম্মেলন
  • টিচার্স ট্রেনিং প্রোগ্রাম

04 — শিক্ষাদর্শন

“আমরা এমন একটি পাঠশালার স্বপ্ন দেখি, যেখানে কোমলমতি শিশুদের হৃদয়ের গহীনে আল্লাহ ও তাঁর রাসূলের মহব্বতের বীজ বপন হবে।”

পরিচালনায়
মুফতী আমীর হামজা

একবিংশ শতাব্দীর এই যুগে একজন সচেতন অভিভাবক সন্তানকে শুধু জাগতিক শিক্ষায় নয়, দ্বীনী শিক্ষায়ও শিক্ষিত করতে চান — যাতে দুনিয়ার সাফল্যের পাশাপাশি আখেরাতের চিরস্থায়ী কল্যাণও অর্জিত হয়।

01

জ্ঞানের সাথে দীক্ষা

হাফেজে কোরআন বানানোর সাথে সাথে ভাল মানুষ ও খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলা।

02

আনন্দের মাঝে শিক্ষা

আনন্দঘন পরিবেশে পাঠদান — যেখানে শিশুরা সহজে ও আনন্দের সাথে জ্ঞান অন্বেষণে ব্রতী হয়।

03

ক্লাসেই পড়া সম্পন্ন

ক্লাসরুমেই পড়া সমাপ্ত হয় — তাই প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হয় না।

05প্রোগ্রাম

ছয়টি বিভাগ, একটি লক্ষ্য

শিশু থেকে বয়স্ক — প্রত্যেকের জন্য উপযুক্ত পথ। ডানে টেনে সব বিভাগ দেখুন।

01
৪–৬ বছরপ্লে – নার্সারী

কায়দা বিভাগ

হরফ, যুক্তাক্ষর ও হরকত পরিচিতি — কোরআন পড়ার প্রথম ভিত্তি।

বিস্তারিত ও ভর্তি
02
৫–৬ বছরনার্সারী

আমপারা বিভাগ

কায়দা সমাপ্ত করে আমপারা ও সূরা শিক্ষা, সাথে জেনারেল সিলেবাস।

বিস্তারিত ও ভর্তি
03
৬–৭ বছর১ম শ্রেণী

নাযেরা বিভাগ

সম্পূর্ণ কোরআন শুদ্ধভাবে দেখে দেখে তেলাওয়াতের দক্ষতা।

বিস্তারিত ও ভর্তি
04
৭–১২ বছরহিফজ + জেনারেল

হিফজ বিভাগ

৮ বছরের সমন্বিত পরিকল্পনায় ধাপে ধাপে পূর্ণ ৩০ পারা মুখস্থ।

বিস্তারিত ও ভর্তি
05
৫–১৩ বছরমাগরিব – এশা

আফটার স্কুল বিভাগ

স্কুলগামীদের জন্য দৈনিক দেড় ঘণ্টায় কোরআন ও তাহযীব সিরিজ।

বিস্তারিত ও ভর্তি
06
১৬+ বছরবাদ ফজর / এশা

ফরজে আইন বিভাগ

কর্মজীবী ও বয়স্কদের জন্য ব্যাচভিত্তিক কোরআন ও মৌলিক দ্বীন শিক্ষা।

বিস্তারিত ও ভর্তি
06শিক্ষার পথচলা

হিফজ–জেনারেল সমন্বিত ৮ বছরের যাত্রা

বয়স অনুযায়ী উপস্থাপিত এই পরিকল্পনা প্রত্যেক শিক্ষার্থীর মেধা ও আন্তরিক প্রচেষ্টায় বাস্তবায়িত হয় — কেউ দ্রুত এগোলে তাকে এগিয়ে যেতে দেওয়া হয়।

  1. ৪-৫বছরকায়দা + আমপারা

    হরফ, যুক্তাক্ষর ও হরকত পরিচিতি

    জেনারেল: প্লে
  2. ৫-৬বছরকায়দা + আমপারা

    কায়দা সমাপ্ত ও আমপারা অর্ধেক

    জেনারেল: নার্সারী
  3. ৬-৭বছরনাযেরা

    আমপারা ও নাযেরা সমাপ্ত

    জেনারেল: ১ম শ্রেণী
  4. ৭-৮বছরহিফজ

    ৮ পারা মুখস্থ

    —
  5. ৮-৯বছরহিফজ

    ১০ পারা (মোট ১৮ পারা)

    —
  6. ৯-১০বছরহিফজ

    ১২ পারা (মোট ৩০ পারা)

    —
  7. ১০-১১বছরতাসমী

    সম্পূর্ণ হিফজ শুনানো

    জেনারেল: ২য় শ্রেণী
  8. ১১-১২বছরসমাপনী

    হিফজ সমাপনীদের জেনারেল সমন্বিত সিলেবাস

    জেনারেল: ৩য়–৪র্থ

ক্লাস সূচী: সপ্তাহে ছয়দিন, সকাল ৮:০০ থেকে ১:৩০ পর্যন্ত। বৃহস্পতিবার হাফ ক্লাস, শুক্রবার সাপ্তাহিক ছুটি।

07উস্তায ও শিক্ষকমণ্ডলী

শিশুরা অনুকরণপ্রিয়, তাই আদর্শ শিক্ষক

আন-নূর একঝাঁক আদর্শ শিক্ষকের সমাবেশ ঘটিয়েছে, যারা প্রত্যেকেই শিশুদের জন্য আদর্শ ব্যক্তিত্ব হতে পারেন।

আ.হা

মুফতী আমীর হামজা

পরিচালক ও প্রধান উস্তায

ইফতা • হাদীস

উ

হাফেজ উস্তায (হিফজ)

হিফজ বিভাগ

তাজবীদ • হিফজ

শি

নারী শিক্ষিকা (বানাত)

১০০% নারী শিক্ষিকা নির্ভর সেকশন

কায়দা • আদব

তা

তাহযীব উস্তায

আফটার স্কুল বিভাগ

আকাইদ • আখলাক

গোপনীয়তা রক্ষায় শিক্ষকদের ছবির পরিবর্তে টাইপোগ্রাফিক পরিচিতি ব্যবহার করা হয়েছে।

08কেন আন-নূর

চারটি স্তম্ভে দাঁড়িয়ে আমাদের শিক্ষা

কোনো তালিকাভুক্ত ফিচার নয় — আমাদের পুরো পাঠপরিকল্পনা এই চার স্তম্ভকে ঘিরে গড়ে ওঠে।

عِلْم
স্তম্ভ 01

জ্ঞান

কায়দা, আমপারা ও জেনারেল সিলেবাসের সাথে ইমান-আকীদা, হাদীস-দুআ ও মাসায়েল শিক্ষা।

09অভিভাবকদের মন্তব্য

যারা আন-নূরকে নিজের চোখে দেখেছেন

”
আমার অবাক লাগে, হুজুর আমাদের জন্য এই সকল উস্তাযকে কোথেকে খুঁজে বের করলেন! প্রত্যেক উস্তাযই অত্যন্ত কোয়ালিটিফুল।
খোরশেদ আলমঅবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার • ফরজে আইন ব্যাচ-১
”
আমার বাচ্চারা প্রাইমারিতে পড়ে। স্কুল শেষে সন্ধ্যায় তারা এখানে আসে। দুই বাচ্চাকে এখানে দিয়ে আমি খুবই সন্তুষ্ট।
আনোয়ার শাহাদাতআইটি কনসালটেন্ট • আফটার স্কুল
”
এখানে আসার পর উস্তায যখন পড়া শুনতে শুরু করলেন, তখন ভুলগুলো ধরা পড়তে লাগল। এখন আমার পড়া আগের চেয়ে শুদ্ধ।
কাজী সাকিল আহমেদপ্রোপ্রাইটর • ফরজে আইন ব্যাচ-৩
”
এক বছর আগে সে বাংলা অক্ষর চিনত না, এখন আল্লাহর রহমতে বাংলা রিডিং পড়তে পারে। কায়দা শেষ করে অনেক সূরাও মুখস্থ করেছে।
মুহাঃ আবু হানিফমাদরাসা শিক্ষক • প্রাথমিক বালক
10জিজ্ঞাসা

অভিভাবকদের সাধারণ প্রশ্ন

১০০ টাকায় ভর্তি ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে, সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

হ্যাঁ। আফটার স্কুল ও প্রাথমিকে ভর্তির সময় পুরুষ অভিভাবক ও শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে; বালিকা ভর্তিতে মহিলা অভিভাবিকাকেও উপস্থিত থাকতে হবে।

না। ক্লাসরুমেই পড়া সমাপ্ত করা হয়, তাই প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হয় না।

সপ্তাহে ছয়দিন, সকাল ৮:০০ থেকে ১:৩০ পর্যন্ত। বৃহস্পতিবার হাফ ক্লাস, শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফরজে আইন বিভাগ বাদ ফজর বা বাদ এশা ১ ঘণ্টা।

শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিরাপত্তা প্রহরা এবং ১০০% প্রহারমুক্ত আনন্দঘন পরিবেশ নিশ্চিত করা হয়।

না, আন-নূর একাডেমী একটি অনাবাসিক প্রতিষ্ঠান। এটি একটি অবাণিজ্যিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।

11 — ভর্তি প্রক্রিয়া

আর দেরি কেন? আজই ক্যাম্পাস পরিদর্শন করুন।

সন্তানসহ আমাদের ক্যাম্পাসে আসুন, নিজের চোখে পরিবেশ দেখুন — তারপর সিদ্ধান্ত নিন। ২০২৪ শিক্ষাবর্ষে বানাত সেকশনে প্লে ও নার্সারী এবং বালক সেকশনে প্লে–১ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।

  1. ১

    ফরম সংগ্রহ

    ১০০ টাকায় ভর্তি ফরম নিন ও পূরণ করুন।

  2. ২

    কাগজপত্র জমা

    ২ কপি ছবি, জন্ম নিবন্ধন/NID ও অভিভাবকের NID।

  3. ৩

    সাক্ষাৎ ও ভর্তি

    অভিভাবকসহ ক্যাম্পাসে এসে ভর্তি সম্পন্ন করুন।

২০২৬ ব্যাচে ভর্তি চলছে

ভর্তি হোন